দেশের বৃহৎ ভোগ্যপণ্যের বাজার চাক্তাই-খাতুনগঞ্জে এক রাতের ব্যবধানে পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়েছে কেজিপ্রতি ১৮ থেকে ২২ টাকা। আর খুচরা বাজারে দাম বেড়েছে কেজিপ্রতি ২৫ টাকার বেশি। চাক্তাই-খাতুনগঞ্জে পেঁয়াজের বাজারে অস্থিরতা দেখা গেছে। বাজারে পেঁয়াজ থাকলেও অনেকে বিক্রি বন্ধ রেখেছেন দাম আরও বাড়ার আশায়।
শিরোনাম